পায়রা বন্ধুদের কাছে বাবাকে নিয়ে লেখা ও আঁকা চাওয়ার পর তোমাদের থেকে দারুণ সাড়া পেয়ে আমরা খুবই আনন্দিত। কিন্তু দুঃখের বিষয় হলো, সব লেখা ও আঁকা আমরা প্রকাশ বাবা দিবস বিশেষ সংখ্যায় স্থান দিতে পারিনি। তবে সেই সংখ্যাতেই আমরা ঘোষণা দিয়েছিলাম পায়রা বন্ধুদের সেসব লেখা ও আঁকা আমরা অবশ্যই পর্যায়ক্রমে পরবর্তী সংখ্যাগুলোতে প্রকাশ করব। তারই ধারাবাহিকতায় এ সংখ্যায় প্রকাশিত হলো কিছু লেখা ও আঁকা।
প্রিয় পায়রা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ফুটবল বিশ্বকাপ নিয়ে খুবই আনন্দময় সময় পার করছ। কীভাবে উদযাপন করছ এই উৎসব? লিখে জানাও আমাদের। ছবিও আঁকতে পারো। লেখা ও ছবি পাঠাবে [email protected] এই ইমেইলে। মাঠে, টিভির পর্দায় আর তোমাদের খাতায় ভরে উঠুক এই আনন্দের উৎসব!