হাসি হাসি রাশি রাশি

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ এএম

৭ অলস

শিক্ষক : বলো তো বল্টু, ১ থেকে ১০-এর মধ্যে সবচেয়ে অলস সংখ্যা কোনটা?

বল্টু : স্যার, ‘৭’ (সাত)।

শিক্ষক : কেন?

বল্টু : কারণ আমরা সবসময় শুনি ‘৭-৮’ (সাত-আট) দিন ধরে সে কোনো

কাজ করেনি!

কোনটা দূরে

মা : বলো তো খোকা, আমাদের থেকে কাছে কোনটি, চাঁদ নাকি আমেরিকা?

খোকা : অবশ্যই চাঁদ, মা!

মা : কীভাবে?

খোকা : জানালা দিয়ে তাকালেই তো চাঁদ দেখা যায়, কিন্তু আমেরিকা কি দেখা যায়?

ডাইনোসরের কঙ্কালের বয়স

জাদুঘরের গাইড দর্শনার্থীদের বলছেন, ‘এই ডাইনোসরের কঙ্কালটির বয়স ৬৫ কোটি

৪ বছর।’

এক দর্শনার্থী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘আপনি এত নিখুঁতভাবে ৪ বছরসহ বয়সটা কীভাবে জানলেন?’

গাইড : ‘খুব সহজ! আমি যখন এখানে চাকরি নিয়ে আসি, তখন এটার বয়স ছিল ৬৫ কোটি বছর। আর আজ আমার চাকরির ৪ বছর

পূর্ণ হলো!’

স্বপ্নের মজা

রাকিবের অভ্যাস ভোরে ঘুম থেকে ওঠার। এমনকি ছুটির দিনেও। এক ছুটির সকালে রাকিবের ঘুম থেকে উঠতে প্রায় দুপুর হয়ে গেল। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন

বাবা : এত দেরি করে ঘুম থেকে

উঠলি কেন?

রাকিব : আর বলো না বাবা। শেষ রাতে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা যেমন মজার, তেমন দীর্ঘ। শেষও হচ্ছিল না, আবার মজাটা ছেড়ে উঠতেও ইচ্ছে করছিল না।

মাছ কেন কথা বলে না?

ক্লাসে শিক্ষক আজ জলের প্রাণীদের সম্পর্কে পড়াচ্ছিলেন। শিক্ষার্থীরা কেমন চটপট উত্তর দেয় সেটা পরীক্ষা করতে তিনি প্রশ্ন করলেন

শিক্ষক : বলো তো, মাছ কেন কথা বলে না?

একজন শিক্ষার্থী : পানির নিচে মোবাইল নেটওয়ার্ক নেই তো, স্যার!

গ্রন্থনা : শাহ জামান

×
সর্বশেষ সর্বাধিক পঠিত