অ্যাটর্নি জেনারেলকে হুমকি

চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নোটিস

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের উদ্দেশে অসদাচরণ, ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে। নোটিসে তাদের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘœ সৃষ্টির অভিযোগে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। গতকাল রবিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকতা মো. নাসির উদ্দিন এ নোটিস জারি করেন। কারণ দর্শানোর নোটিস পাওয়া চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মো. জহিরুল ইসলাম সুমন, মো. রফিকুল ইসলাম মন্টু, মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান নজরুল।

নোটিসে উল্লেখিত ঘটনার বিবরণ অনুযায়ী, গতকাল দুপুরে অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে দায়িত্ব পালনকালে ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিচারপ্রার্থী, কার্যালয়ে কর্মরত অন্যান্য আইন কর্মকর্তা এবং কর্মচারীদের উপস্থিতিতে অসংযত আচরণ করেন। এ সময় তারা অ্যাটর্নি জেনারেলকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন। পাশাপাশি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতে পারে বলেও হুমকি দেন বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।