প্রায় চার মাস বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হয়েছে। গতকাল রবিবার ম্যানচেস্টার থেকে বিজি-২০৮ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার মাধ্যমে পুনরায় ফ্লাইট চালু হলো।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটিতে ২৭২ জন যাত্রী সিলেটে এসে পৌঁছেন। হজ ফ্লাইট নির্বিঘেœ পরিচালনার স্বার্থে গত ১ মার্চ থেকে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এখন পুনরায় তা চালু হলো। আপাতত সপ্তাহে দুই দিন সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট যাতায়াত করবে।
ফ্লাইটটি অবতরণের পর যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।