পার্কভিউ হসপিটাল-চট্টগ্রাম প্রেসক্লাবের সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এ স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর ফলে সাংবাদিক ও প্রেস ক্লাবের সদস্যরা আরও সহজে উন্নত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন। পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এই সমঝোতা স্মারকের আওতায় চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও কর্মচারীরা পার্কভিউ হসপিটাল লিমিটেডের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধার মাধ্যমে গ্রহণ করতে পারবেন।

চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সহ-সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, কার্যনির্বাহী সদস্য আরিফ আহমেদ শাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আব্দুল্লাহ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এনাম, যুগান্তরের আহমেদ মুসা, টাইম অব বাংলাদেশের জাহেদ তালুকদার, দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি, এটিএন বাংলার আবুল হাসনাত, একাত্তর টিভির সাইফুল ইসলাম শিল্পী, দৈনিক ইনকিলাবের রকিবুল ইসলাম সেলিম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানসহ চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

পার্কভিউ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মদ হুমায়ুন কবীর, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেজাম উদ্দিন এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজ।