চলে গেলেন কিংবদন্তি ওয়েলশ গায়িকা বনি টাইলার

দীর্ঘদিন হৃদরোগসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগে শেষমেশ না ফেরার দেশে পাড়ি জমালেন ‘টোটাল ইক্লিপস অফ দ্য হার্ট'খ্যাত কিংবদন্তি ওয়েলশ গায়িকা বনি টাইলার। তার বয়স হয়েছিণ ৭৫ বছর বয়স। গতকাল ৮ জুলাই মারা গেলেও আজ ৯ জুলা্ই তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পর্তুগালের একটি হাসপাতালে মারা গেছেন বর্ষীয়ান এই সংগীতশিল্পী। মূলত অন্ত্রের জরুরি অস্ত্রোপচারের পর থেকে কোমায় ছিলেন এবং সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বনি টাইলার তার শক্তিশালী কণ্ঠস্বর এবং 'হোল্ডিং আউট ফর আ হিরো' ও 'ইটস আ হার্টেক' -এর মতো বিখ্যাত সব গানের জন্য বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবেন। সংগীতজগতে অসামান্য অবদানের জন্য তাকে ২০২২ সালে এমবিই সম্মাননায় ভূষিত করা হয়েছিল। 

জানা গেছে, বনি টাইলারের মৃত্যুর মূল কারণ ছিল অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়া এবং অন্ত্রের গুরুতর জটিলতা; যার কারণে সৃষ্ট স্বাস্থ্যগত সমস্যা জটিল অঅকার ধারণ করে। পর্তুগালের আলগার্ভেতে নিজের বাড়িতে থাকাকালীন তিনি তীব্র পেটে ব্যথা অনুভব করেন। 

এর আগে গত মে মাসের শুরুতে তাকে পর্তুগালের ফারো শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করে দেখা যায় তার অ্যাপেন্ডিক্স ফেটে গেছে এবং অন্ত্র ছিদ্র হয়ে গেছে। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তার অন্ত্রে জীবন রক্ষাকারী অস্ত্রোপচার করে। তারপরই তিনি কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদরোগে আক্রান্ত হন এবং চিকিৎসকেরা তাকে পুনরুজ্জীবিত করেন। এরপর তার শরীরে মারাত্মক ইনফেকশন বা সংক্রমণ ছড়িয়ে পড়ে। 

শারীরিক অবস্থার অবনতি ঘটায় এবং তার শরীরকে সুস্থ হতে সাহায্য করতে চিকিৎসকরা তাকে কৃত্রিম উপায়ে কোমায় পাঠান। জুন মাসের মাঝামাঝিতে তিনি কোমা থেকে ফিরে আসলেও অত্যন্ত দুর্বল ও অসুস্থ ছিলেন এবং আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর, এই অসুস্থতার জটিলতার কারণেই হাসপাতালের বিছানায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।