দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮১৮ এবং হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল ৯৪৬ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৭৪৭ শিশু। এর মধ্যে হামে ৯৩ এবং হামের উপসর্গে ৬৫৪ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ২২ হাজার ১৯৬ শিশু। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।