জনপ্রশাসনে প্রজ্ঞাপন

যুগ্ম সচিব পদে ১৭৯ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৭৯ কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন পদে যোগদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

পদোন্নতির প্রজ্ঞাপনে উল্লেখ করা কর্মস্থলে কোনো পরিবর্তন হয়ে থাকলে কর্মকর্তাদের বর্তমান দপ্তর বা কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিষয়ে নেতিবাচক বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী আদেশ সংশোধন বা বাতিল করার এখতিয়ার কর্র্তৃপক্ষ সংরক্ষণ করবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা নির্ধারিত ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র পাঠাতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ও ২৫তম ব্যাচের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের মধ্য থেকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।