প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি মোতাবেক বৃক্ষরোপণ কার্যক্রম সফল করার লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে এডিপি’র আওতায় বিশেষ কর্মসূচী হাতে নেয়া হয়।
এরই ধারাবাহিকতায় এলাকার ৭৮ নং দৌলতপুর-২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষাথীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও জুতাসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনাশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস কৃষি প্রনোদনা বীজ, সার, গাছের চারা এবং ত্রাণ ও পূর্নবাসন মন্ত্রণালয়ের অধীনে ডেউটিন বিতরণ করা হয়।
আজ শুক্রবার (১০ জুলাই) বিকালে দৌলতপুর উপজেলা পরিষদের সম্প্রসারিত হল রুমে উপজেলা প্রশাসনে উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর। বিশেষ অতিথি ছিলেন, জেলা কষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান সিরাজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন, কৃষি কর্মকর্তা লুৎফে আল মইজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মহসীন উল হাসান, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মো. লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এছাড়াও উপস্থিত বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌস রহমান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিব ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালিউদ্দিন সেলিম,সদস্য সচিব আব্দুস ছালাম, যুগ্ম আহ্বায়ক মো.সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইমরান সামান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজিব হোসেন। পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, উপকারভোগী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।