বিপ্লবী তারেক রহমান মিথ্যা কথা বলে না: জিন্নাহ কবীর 

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম

মানিকগঞ্জ-১ আসনের সংসদ  সদস্য ও বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, বিএনপির চেয়ারম্যান বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিপ্লবী তারেক রহমান নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষিত বেকারদের বেকার ভাতা দেয়া হবে। 

বিপ্লবী তারেক রহমান কোনদিন মিথ্যা কথা কথা বলে না। তারেক রহমান কথা দিয়েছিলেন নিবাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যাক্তা ভাতা, শিক্ষিত যুবকদের বেকার ভাতা দেয়া হবে। সেই প্রতিশ্রুতি ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এর কার্যক্রম শুরু করেছেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন দেশকে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুনীতি  রোধ করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী ওয়াদা পূরণে একে একে বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যে পাঁচ মাসে দৌলতপুর, ঘিওর, শিবালয় সরকারের বরাদ্দকৃত অর্থ দিয়ে রাস্তাঘাট, ব্রিজ কালভাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, শ্মশানঘাট, উন্নয়ন করা হয়েছে। আগামী সাড়ে চার বছরের মধ্যে বাকি কাজগুলো পর্যায় ক্রমে  উন্নয়ন করা হবে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির ৩১ দফার কাজ শুরু হয়ে গেছে, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, বাস্তবায়ন করার লক্ষ্যে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য কর্মী নিয়োগ করা হয়েছে। মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত,সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৬টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন গ্রামবাসীর উদ্যোগে কাকনা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি রোধ কল্পে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর উপরোক্ত কথাগুলো বলেছেন।

উক্ত মতবিনিময় সভায় মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও এ্যাড: আরিফুর রহমান লিটনের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, ঘিওর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ধামশ্বর ইউনিয়ন এ্যাড: আলেক মিয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, বিএনপি নেতা এ্যাড: শামীম আহম্মেদ, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন রবি, যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এ্যাড: হুমায়ুন কবির এলিট প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত