তুমি হাঁটো, পেছনে তিন পায়ে হাঁটে ঢাকা
রক্তের নুনে হাবুডুবু খায় তোমার পোষাপাখি, পাখনায়
তার দোল খায় পূর্বপুরুষের মাছ, জল দূরে সরে যায়,
ঢেউ চুকিয়ে নেয় সাগরতলার পাঠ
রক্তের নুনে হাবুডুবু খায় তোমার পোষাপাখি, পাখনায়
তার দোল খায় পূর্বপুরুষের মাছ, জল দূরে সরে যায়,
ঢেউ চুকিয়ে নেয় সাগরতলার পাঠ
তুমি হাঁটো, সামনে হেঁটে যায় বোশেখের নদী, বুকে তার
বরফের বর্ণমালা, ডিগবাজি খায় বোবা রোড
অচেনা চোখের পাঠশালায়
তুমি হাঁটো, মাথার ওপরে হেঁটে যায় ধ্যানমগ্ন পাহাড়,
থমকে দাঁড়ায়, ঝুরঝুর করে পড়ে সেলাই করা উৎসব
বরফের বর্ণমালা, ডিগবাজি খায় বোবা রোড
অচেনা চোখের পাঠশালায়
তুমি হাঁটো, মাথার ওপরে হেঁটে যায় ধ্যানমগ্ন পাহাড়,
থমকে দাঁড়ায়, ঝুরঝুর করে পড়ে সেলাই করা উৎসব
তুমি থেমে গেলে, নদীর বুকে জেগে উঠল
অজস্র পুকুর, ভেসে উঠল মরা মাছের ঝাঁক
তুমি অন্ধ, গভীর ঘুম, বাঁশকোঁড়লের গন্ধের ঢাকা
পিষে গেল জাগ্রত পাঁজর
অজস্র পুকুর, ভেসে উঠল মরা মাছের ঝাঁক
তুমি অন্ধ, গভীর ঘুম, বাঁশকোঁড়লের গন্ধের ঢাকা
পিষে গেল জাগ্রত পাঁজর