কবিতা

ম্যারিটাইম

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০২:২৮ এএম
একটা বেলা সমুদ্রবেলায় যেতে চাই
   যেখানে ভিজাভি তুমি, পিছে প্যাসিফিক
তোমার দুচোখ—ভেজা—ঝড়ে-পড়া সারেঙের ভুতুড়ে দূরবিন:
   ল্যান্ড হো! ল্যান্ড হো!—ঠিক
ডাঙা না-তো, জলই শুঁকতে চাই
   তোমার দূরবিনে—জলই, আমাদের কুকরিমুকরি চর,
আমাদের রক্তহ্রদ—উরোস দ্বীপপুঞ্জ—আহ্!—তেনচতিৎলান—
   একটা বেলা—চোখের ভিতর
গুলে-যাওয়া সমুদ্র-আকাশ,
   তোমার অ্যানোড তথা আমার ক্যাথোড,
একটা লাল বিড়াল আর একটা কালো মহিষের বিদ্যুৎ-দোহদ,
   আলোহিম আলো-হিম, শুভসন্ধ্যা... লাল!
জানি, তুমি চ’লে যাবে, সমুদ্রের দিকে,
   সৈকতের সিকতায় প’ড়ে থাকবে আঁকা
পদরেখা—কিউনিফর্ম, কিংবা হিয়রোগ্লিফ,
   যে-ভাষা শিখি-নি আমি, কোনো ভাষা, খালি এক খাঁ-খাঁ
ফাঁকা-মাঠ—কিন্তু, হেম, একবারও, জেগে কিংবা ঘুমে
   তোমাকে ডাকব না আমি, জেনো।
বাইরে, মরুভয়াল সিমুমে
   ঝাপ্টিয়ে মরুক-না কেন কল্লাকাটা হাজারো সীগাল।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত