হাওয়া বয়ে আনে এমন মিষ্টি সুবাস
মনে হয় খুব কাছাকাছি কোথাও
তুমি অভিমানী ফুলের পাপড়ি ছিঁড়ে
আমার নামে ওড়াচ্ছ গোপনে
মনে হয় খুব কাছাকাছি কোথাও
তুমি অভিমানী ফুলের পাপড়ি ছিঁড়ে
আমার নামে ওড়াচ্ছ গোপনে
ইথারে ভেসে আসে সুরেলা গানের ধাঁধা
চারপাশে মৃদু ছন্দের মহোৎসব
যেন তুমি গাইছ নিরন্তর উসকে দিয়ে
আগুন সীমাহীন অনুরাগের উনুনে
চারপাশে মৃদু ছন্দের মহোৎসব
যেন তুমি গাইছ নিরন্তর উসকে দিয়ে
আগুন সীমাহীন অনুরাগের উনুনে
সাদামাটা সন্ধ্যার বুকে কে যেন আঁকছে
এক রঙিন প্রজাপতির উড়ন্ত পাখা
হয়তো তুমি সেই প্রেমের সুতো হাতে
জীবনের নকশিকাঁথা অবিরাম যাচ্ছ বুনে
এক রঙিন প্রজাপতির উড়ন্ত পাখা
হয়তো তুমি সেই প্রেমের সুতো হাতে
জীবনের নকশিকাঁথা অবিরাম যাচ্ছ বুনে