কবিতা

মিনি

আমার আরও দুঃখ থাকতে পারত অনেকের যেমন থাকে। একটা পোষা কুকুর। একটা বিড়াল। বিড়ালের খাবার বাটি। মাছের কাঁটার ওপর সার সার পিঁপড়ে।
 
তারপর একদিন বিড়ালটা হঠাৎ মরে যেত। কিছু দুঃখ পাওয়া হতো নরম। বিড়ালের পশমের মতো হালকা। গালে নাকে গলায় বুকে লেগে থাকত। এমন বৃষ্টির রাতে আমি তাকে ডাকতাম। আয় আয়। মিনি আয়। ঘরে আয়। অনেক রাত হয়েছে এবার ঘুমাতে হবে।