কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’-এর বাষট্টিতম পর্বে অতিথি হয়েছেন রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়। আলোঘর প্রকাশনা নিবেদিত ও সোহেল রানার প্রযোজনায় এই বিশেষ পর্বটি আজ রবিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।
অনুষ্ঠানে অণিমা রায় তার যাপিত জীবন ও দীর্ঘ সংগীত ক্যারিয়ারের নানা অজানা গল্প তুলে ধরেছেন। অনুষ্ঠানটি প্রসঙ্গে উপস্থাপক ইকবাল খন্দকার বলেন, ‘গুণী মানুষেরা এই অনুষ্ঠানে মন খুলে নিজেদের জীবনের এমন সব অজানা কথা বলেন, যা সচরাচর আড়ালেই থেকে যায়। আশা করি বিগত পর্বগুলোর মতো এই পর্বটিও দর্শক পছন্দ করবেন।’
অণিমা রায় বলেন, ‘একজন গানের মানুষের একজীবন কাটে গান গাইতে গাইতে। এর মাঝে অনেক কথাই জমে যায়, যা সচরাচর কাউকে বলা হয় না। এই অনুষ্ঠানে তেমন কিছু জমে থাকা কথা বলেছি। দর্শকের ভালো লাগবে।’