মুম্বাইয়ে ক্রিস্টোফার নোলান

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:৩১ এএম

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’-এর প্রচারণায় প্রথমবারের মতো ভারতে এসেছেন অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান। গত শুক্রবার মুম্বাইয়ে ছবিটির বিশেষ প্রিমিয়ারে তার সঙ্গে হাজির ছিলেন হলিউড তারকা টম হল্যান্ড ও ম্যাট ডেমন। হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত এই আইম্যাক্স চলচ্চিত্রে ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন।

প্রদর্শনী শেষে ভারতীয় দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসায় মুগ্ধ হয়ে নোলান বলেন, ‘ভারতীয় দর্শকরা বিশ্বের অন্যতম সচেতন ও জ্ঞানী সিনেমাপ্রেমী। তাদের সামনে সিনেমার প্রথম প্রদর্শনী করতে পেরে আমি আনন্দিত।’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন ও জেনডায়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত