প্রতারণা ও অর্থ আত্মসাৎ

কর কমিশনারের মামলায় এএসপি সাময়িক বরখাস্ত

নারী কর কমিশনারের করা বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং বিপুল অর্থ আত্মসাৎ মামলায় সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল জোন) মো. সোহেল উদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে, সোহেল উদ্দিনের বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা যৌতুক-সংক্রান্ত আরেকটি মামলাও বর্তমানে বিচারাধীন রয়েছে। গতকাল রবিবার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল উদ্দিনকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সাময়িক বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।