টেকনাফে দেশীয় মদসহ এক পাচারকারী আটক 

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় দেশীয় মদসহ একজন মাদক কারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

সোমবার (১৩ জুলাই) সকাল ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফের বাহারছড়ার লেঙ্গুরবিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৯৪ হাজার টাকা মূল্যের ১০৪ লিটার দেশীয় মদসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। 

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানা যায়।