বিশ্বকাপে অপোর আয়োজন, জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করার সুযোগ

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে দেখা করার একাধিক সুযোগ তৈরি করার মাধ্যমে বাংলাদেশি ফুটবল প্রেমীদের ফিফা ওয়ার্ল্ড কাপের উন্মাদনাকে অবিস্মরণীয় বাস্তব অভিজ্ঞতায় রুপান্তর করছে।

ফুটবলপ্রেমীদের তাদের প্রিয় তারকা জামাল ভূঁইয়ার আরও কাছাকাছি নিয়ে আসতে ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইন শুরু করেছে ব্র্যান্ডটি। এর আওতায় বসুন্ধরা সিটির নতুন স্টোরে জামাল ভূঁইয়ার বিশেষ উপস্থিতি, এক্সক্লুসিভ মিট-অ্যান্ড-গ্রিট এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে সেমিফাইনাল ম্যাচ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে।

MixCollage-13-Jul-2026-06-58-PM-3927

আগামী ১৬ জুলাই একটি বিশেষ আয়োজন করতে যাচ্ছে অপো। এই দিন ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট-১ এর ৪১-৪২ নম্বর দোকানে অপো তাদের নতুন গামা কোম্পানি স্টোর উদ্বোধন করবে। এই বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে জামাল ভূঁইয়া একদম ভিন্ন এক ভূমিকায় অবতীর্ণ হয়ে অপোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, সম্পূর্ণ আয়োজনে ফ্যান ও ক্রেতাদের স্বাগত জানাবেন।

একইসাথে, স্টোর উদ্বোধনের প্রথম দিনে আগত ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুযোগ। এদিন প্রথম ১০০ জন ভাগ্যবান স্মার্টফোন ক্রেতা পাবেন জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা বিশেষ টি-শার্ট। এছাড়াও, ১৬ জুলাই ২০২৬ তারিখে অপো স্মার্টফোন কেনা প্রত্যেক ক্রেতা স্বয়ংক্রিয়ভাবে একটি মেগা লটারিতে অংশগ্রহণের মাধ্যমে অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস৩ প্রো ও জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবলসহ একাধিক আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ পাবেন। স্টক সীমিত থাকায় আগে আসা ক্রেতাদেরই এই ভাগ্যবান বিজয়ীদের একজন হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।

রিটেইল ও ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরেও জামাল ভূঁইয়াকে সরাসরি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছাকাছি নিয়ে আসছে অপো। ব্র্যান্ডটি মূলত বাংলাদেশের ফুটবল অধিনায়কের সাথে কোন বিশ্ববিদ্যালয়ে বসে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে চান, তা জানতে চেয়ে দেশজুড়ে শিক্ষার্থীদের কাছ থেকে ভোট আহ্বান করেছিল।

দেশব্যাপী সেই ভোটাভুটিতে সবচেয়ে বেশি ভোট পেয়ে ফুটবল আইকন জামাল ভূঁইয়ার সাথে এক্সক্লুসিভ 'বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ স্ক্রিনিং' আয়োজনের অনন্য সুযোগটি লুফে নিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। আগামী ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা প্রিয় ফুটবল আইকনের সাথে সরাসরি একটি আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ ফ্যান এনগেজমেন্ট সেশনে অংশ নেওয়ার পাশাপাশি একসাথে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন।