আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের স্বার্থে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার মোল্লাপাড়া থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোর রাতে উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে এসআই সজল মিয়ার নেতৃত্ব পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবহারের সরঞ্জামসহ তিনজনকে আটক করে।
আটককৃতরা হলেন বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে সোহাগ মিয়া(৩৬), মোল্লাপাড়া গ্রামের ময়না মিয়া (৪০),পিতা মতিউর রহমান এবং একই গ্রামের মৃত আক্কল আলীর ছেলে রয়েল মিয়া (৩৫)। আটককৃত তিনজনকে আদালতে সৌপর্দ করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, সোহাগসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছে কোন মাদক পাওয়া যায়নি। তবে তারা মাদক ব্যবসায়ী।