লৌহজংয়ে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিমু শেখ (২৪) নামক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের কারপাশা গ্রামের চাঁন খান হাজী বাড়ির ব্রিজসংলগ্ন ঈদগাহ মাঠের পশ্চিম পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম।

ওসি জানান, লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) রাজীব সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিমু শেখ (২৪) নামে এক যুবককে আটক করা হয়। 

গ্রেপ্তার রিমু শেখ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার রংমেহের গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. রতন শেখের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।