মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে একটি বালুর মাঠ থেকে পুলিশের লুন্ঠিত চায়না এসএমজির ২২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সদস্যরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে জেলার লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই গুলি উদ্ধার করে।
বুধবার (২৮ অক্টোবর) ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তপন সরকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন কুমারভোগ পূর্নবাসন কেন্দ্রের পূর্বপাশের বালুর মাঠে অভিযান চালান এসআরবি-১০ শ্রীনগর ক্যাম্পের টিম।
এসময় ওই বালুর মাঠে পরিত্যক্ত ওই গুলি উদ্ধারে সক্ষম হন। প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধারকৃত গুলি ২০২৪ সালের ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে পুলিশের লুট হওয়া বলে ধারণা করা হচ্ছে।