চুক্তিভিত্তিক আইনজীবী নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে চুক্তিভিত্তিক খণ্ডকালীন ‘লিগ্যাল রিটেইনার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২ আগস্ট ২০২৬।

পদের নাম: লিগ্যাল রিটেইনার

পদসংখ্যা: অনুল্লেখিত

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের সিজিপিএ) স্নাতক/স্নাতকোত্তর। 

অভিজ্ঞতা: সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় কমপক্ষে ১০ (দশ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিধিবিধান এবং ব্যাংকিং –সংক্রান্ত মামলা পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

চুক্তির মেয়াদ: ৩ বছর।

কর্মঘণ্টা: সপ্তাহে তিন কর্মদিবসে একটি নির্দিষ্ট সময়ে ন্যূনতম তিন ঘণ্টা সময়ের জন্য বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে অবস্থান করতে হবে।

মাসিক সম্মানী: ৬০,০০০ টাকা।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে অথবা gm.hrd@bb.org.bd বরাবর ই-মেইলে প্রেরণ করতে হবে।

আবেদনের ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ২ আগস্ট ২০২৬

শর্ত
বাংলাদেশ ব্যাংকের বিপক্ষে/বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ ও পরিচালনা করা যাবে না।
নিয়োগকারী কর্তৃপক্ষ কোনোরূপ কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো সময় ১ মাসের নোটিশ অথবা সমপরিমাণ নোটিশ-পে প্রদানপূর্বক এই নিয়োগ বাতিল করতে পারবে। পক্ষান্তরে ১ মাসের নোটিশ অথবা সমপরিমাণ নোটিশ-পে কর্তৃপক্ষের নিকট প্রদান সাপেক্ষে নিয়োজিতব্য লিগ্যাল রিটেইনার চাকরি হতে ইস্তফা দিতে পারবেন।