এডি পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৯:৫২ এএম

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।। এ পদে ৪৮ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের শনিবার (১৩ জানুয়ারি) মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা 

স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

আবেদনের বয়সসীমা

১২ ডিসেম্বর ২০২৩ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২১ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা স্কেলে বেতন এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী, অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ করার নিয়ম ও অন্য শর্তাবলি উল্লিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে যাদের সিভি আছে, তারা ওই সিভির মাধ্যমে আবেদন করবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৩ জানুয়ারি, ২০২৪।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত