যমজ ৩ ভাই-বোনের কৃতিত্ব

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে টাঙ্গাইলের সখীপুরের তিন যমজ ভাই-বোন। একসঙ্গে দুই ভাই ও এক বোনের এমন সাফল্যে আনন্দে ভাসছেন তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। যমজ তিন ভাই-বোন হলো ফাতেমা আক্তার শেমী (১২), আনাস আল মামুন (১২) ও আরাফাত আল মামুন (১২)।  তারা সখীপুর পৌরসভার উত্তরা মোড় এলাকার বাসিন্দা মো. শামীম ও আর্জিনা আক্তার দম্পতির সন্তান। তাদের মা আর্জিনা আক্তার উপজেলার ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তারা বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয়। প্রকাশিত ফলাফলে তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তিন শিক্ষার্থীর মা আর্জিনা আক্তার বলেন, এই অর্জনের পেছনে স্কুলের শিক্ষকদের অবদান অনেক। আমার স্বামী বিদেশে অবস্থান করেও নিয়মিত সন্তানদের পড়াশোনার খোঁজখবর নেন ও উৎসাহ দেন।

বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, ‘যমজ তিন ভাই-বোনই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী।