গণভোটের রায় বাস্তবায়ন না করা প্রতারণা : নাহিদ

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৭:৪৬ এএম

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে এবং সংবিধান সংস্কারের পরিবর্তে কেবল সংশোধন কমিটি গঠন করা হয়েছে, যা গণঅভ্যুত্থানের আকাক্সক্ষার সঙ্গে সাংঘর্ষিক। গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘স্মরণগাথায় জুলাই : বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা হয়েছে এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জুলাই গণঅভ্যুত্থান সবার, তাই এই বিপ্লবের চেতনা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুধু মুখে জুলাইয়ের কথা বললে হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত