ট্যালেন্টপুলে বৃত্তি পেল অর্ণব

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক অর্ণব। সে শাহজাদপুর রূপপুর মহল্লার বাসিন্দা কুমিরগোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আইরিন পারভীন এবং সাতবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষক আজিজুর রহমান বিদ্যুতের ছেলে। অর্ণব জানায়, ভবিষ্যতে সে একজন চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চায়। বিজ্ঞপ্তি