শাহজাদপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা শাশুড়িসহ আটক ৩

সিরাজগঞ্জে সুমি খাতুন (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে শাহজাদপুর পৌর সদরের আজিজমোড় এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, শাহজাদপুর পৌর এলাকার মো. মেরাজের সঙ্গে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাংলাকান্দি গ্রামের নুর মোহাম্মদের মেয়ে সুমি খাতুনের (২০) তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী মেরাজ স্ত্রীকে মাঝেমধ্যেই মারধর করত। গতকাল সকালে নেশা করে কথাকাটাকাটির সময় সুমিকে মারধর করে গুরুতর জখম করে। একপর্যায়ে সুমি মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ব্যাপারে জানতে চাইলে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সুমি খাতুনকে নির্মমভাবে প্রহার করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও দুই ননদকে আটক করা হয়েছে।