উত্তপ্ত মৌনী বিতর্ক, শান্তনা দিতে মুম্বাই ছুটে গেলেন শুভশ্রী

বিয়ে বিচ্ছেদের পর মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন টলিউড অভিনেত্রী মৌনী রায়। অবসাদ কাটাতে বর্তমানে মুম্বাই অবস্থান করছেন এই অভিনেত্রী। তবুও মৌনীকে নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। কেউ বলছেন বিয়ে ভাঙার পর মৌনী বিপর্যস্ত। আর সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, ‘দিশা পাটানির সঙ্গে মৌনীর সম্পর্কের জেরে ভেঙেছে বিয়ে।’ 

মৌনীর মানসিক অবস্থা বিবেচনায় তাকে দেখতে কলকাতা থেকে দ্রুত মুম্বাই ছুটে যান টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এতে পুরোপুরি বিস্মিত মৌনী। শুভশ্রীর সঙ্গে ছবি দিয়ে মৌনী লিখেছেন, ‘শুভশ্রীর কাছে আমি কৃতজ্ঞ। তাকে আসতে বললাম। দশ মিনিটে টিকিট বুক করল, নিজের ঘর, বাচ্চাদের ছেড়ে মুম্বাই চলে এল।’ 

মৌনীর লেখা দেখে শুভশ্রীও আপ্নুুত। তবে মিডিয়ার উপর মৌনী কেন এত রেগে গেছেন, তা এখনও বোঝা যাচ্ছে না। সময় যত বাড়ছে মৌনীকে নিয়ে বিতর্ক আরও উত্তাপ ছড়াচ্ছে। একজন লিখেছেন, ‘আপনার বিয়ে ভেঙেছে বুঝেছি। কিন্তু দিশার সঙ্গে বন্ধুত্বও কি ভেঙে গেল?’ আর একজন লিখেছেন, ‘শুভশ্রী কি এবার দিশার জায়গা নেবেন?’ অনেকে আবার মৌনীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।