হামের উপসর্গে আরও ৮ প্রাণহানি, আক্রান্ত ১১৭১

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে এবং এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১,১৭১ জন শিশু। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এই নতুন প্রাণহানির ফলে গত ১৫ মার্চ থেকে দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯ জনে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৮৪ শিশুর।

আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময় মোট ৭৭৯ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১৯৭ শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৭৪। এই সময় ৯৪১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৫ শিশু।