বাংলাদেশে হাম একটি অতি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা বর্তমানে মারাত্মক প্রাদুর্ভাবের রূপ ধারণ করেছে। দেশব্যাপী হাজার হাজার শিশু এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং শত শত শিশু প্রাণ হারিয়েছে।
দেশজুড়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে হাজার হাজার মানুষ হামে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই ৫ বছরের কম বয়সী শিশু। দীর্ঘদিন নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি এবং টিকা গ্রহণে অনীহার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সহায়তায় সরকার জরুরিভিত্তিতে গণটিকাদান কর্মসূচি পরিচালনা করছে।
এদিকে হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও দুই শিশু মারা গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে গত ১৫ মার্চ থেকে চলমান পরিস্থিতি অনুযায়ী হাম ও হামের উপসর্গে মোট ৭৪৭ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, এই মৃত্যুর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৫৪ জন মারা গেছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৯৮। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৯৮।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৮ হাজার ৪১৯ জন।
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে