বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনভর দেশের প্রায় সব অনলাইন পোর্টালে শোভা পাচ্ছে চিত্রনায়িকা পরীমনির একটি ঘোষণার খবর। এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট শেয়ার করেছিন। একটি পোস্টে পরী উল্লেখ করেছেন,‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।’ অন্যটিতে লিখেছেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’
সেমিফা্ইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফাইনাল খেলার গৌরব অর্জন করায় মেসিভক্তের মজার ছলে দেওয়া এই ঘোষণা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে নেটদুনিয়ায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ চর্চা হচ্ছে।
তবে পরীমনির এমন ঘোষণার বিরোধিতা করে আরেক আলোচনার জন্ম দিলেন সময়ের আরেক চর্চিত অভিনেত্রী তানজিন তিশা। তিনি নিজেও আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক। তবে প্রিয় দলের জয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মেলাতে নারাজ এই অভিনেত্রী। তিশা জানান, ফুটবল দলের জয়-পরাজয়ের ওপর তার বিয়ের মতো জীবনের বড় কোনো সিদ্ধান্ত নির্ভর করে না।
তিশা বলেন, ‘এখন মানুষ আমাকে বলতে পারে আমি আর্জেন্টিনা, আর্জেন্টিনা জিতে গেছে। ইভেন আমি জার্সি পরে কোনো ছবিও দেইনি। আমি অজস্রবার বলেছি আমি আর্জেন্টিনা কারণ আমার বাবা আর্জেন্টিনা ছিল তাই আমি আর্জেন্টিনা।’
পরীমনির পর তানজিন তিশাকে বিয়ের প্রশ্ন করা হলে কিছুটা বিস্ময় প্রকাশ করে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক।’