আগামী রবিবার, ১৯ জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বসতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনাল। এই ঐতিহাসিক ম্যাচে যে দল বিশ্বসেরার মুকুট মাথায় তুলবে, তারা কেবল সোনালী ট্রফি আর সোনার মেডেলই পাচ্ছে না, বরং তাদের হাতে উঠবে এক নতুন স্মারক—চ্যাম্পিয়নশিপ আংটি।
ফিফার ইতিহাসে এবারই প্রথম কোনো প্রতিযোগিতায় বিজয়ী দলকে চ্যাম্পিয়নশিপ রিং দেওয়া হচ্ছে, যা মূলত আমেরিকান ক্রীড়া সংস্কৃতির অন্যতম জনপ্রিয় একটি ঐতিহ্য।
এই বিশেষ আংটুগুলোর একপাশে খোদাই করা থাকবে ঐতিহ্যবাহী ফিফা বিশ্বকাপ ট্রফি এবং অন্যপাশটি বিজয়ী দলের নিজস্ব পরিচিতি ও পতাকার আদলে কাস্টমাইজ বা সাজানো হবে। প্রতিটি রিংয়ের সাথে একটি করে সত্যতা যাচাইয়ের সার্টিফিকেট দেওয়া হবে।
সীমিত সংস্করণ: টুর্নামেন্টের সালের সাথে মিলিয়ে মোট ২,০২৬টি আংটি তৈরি করা হয়েছে, যার প্রতিটিতে নির্দিষ্ট নম্বর খোদাই করা থাকবে।
বিজয়ীদের জন্য বরাদ্দ: এর মধ্যে ৩০টি বিশেষ আংটি দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের।
সমর্থকদের জন্য সুযোগ: বাকি ১,৯৯৬টি আংটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীদের জন্য অফিশিয়াল লাইসেন্সড প্রোডাক্ট হিসেবে বিক্রির জন্য উন্মুক্ত করা হবে, যাতে সমর্থকেরাও এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পারেন।
ফাইনাল ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই বিজয়ী দলের অধিনায়ক এবং প্রধান কোচকে সাময়িকভাবে মেমোরোবিলিয়া বা স্মারক আংটি পরানো হবে। পরবর্তীতে বিজয়ী দলের ৩০ জন সদস্যের আঙুলের নিখুঁত মাপ অনুযায়ী রিংগুলো কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে।