স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের কারণে বিএফএসএ তিনটি প্রতিষ্ঠানের ইস্ট কেক বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি কোম্পানি তিনটিকে এই নির্দেশনার চিঠি পাঠিয়েছে। বিএফএসএ জানায়, ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট’, ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার সøাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড সøাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি এসব পণ্যের বিপণন সম্পূর্ণ বন্ধ করার কথাও বলা হয়েছে।