আমেরিকান অ্যালিগেটর হলো উত্তর আমেরিকার বৃহত্তম সরীসৃপ। পূর্ণবয়স্ক পুরুষ অ্যালিগেটর ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত লম্বা এবং প্রায় ৪৫-৪৫০ কেজি ওজনের হয়। মূলত ফ্লোরিডা এবং লুইজিয়ানার মতো জলাভূমি, হ্রদ, নদী এবং নোনা জলের কাছাকাছি এলাকায় তারা বাস করে। ভীষণ চতুর অ্যালিগেটরদের থুঁতনি চওড়া এবং ইউ-আকৃতির। চোয়াল বন্ধ
থাকলে, কেবল ওপরের দাঁত দেখা যায়। এদের খাদ্যতালিকায় রয়েছে মাছ, কচ্ছপ, পাখি, সাপ এবং ছোট স্তন্যপায়ী প্রাণী। সব জীবিত কুমির প্রজাতির মধ্যে এরা সবচেয়ে গাঢ় রঙের। পূর্ণবয়স্ক আমেরিকান অ্যালিগেটরের প্রায় একই আকারের ৭৪ থেকে ৮০টি দাঁত থাকে, যা ভেঙে বা ক্ষয় হয়ে গেলে দ্রুত প্রতিস্থাপিত হয়। এই অ্যালিগেটররা ছোট সামাজিক দলে বাস করে। তবে প্রজনন মৌসুমে, পুরুষ অ্যালিগেটররা তাদের জায়গার প্রতি ক্রমে বেশি রক্ষণশীল হয়ে ওঠে এবং সঙ্গিনীর জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে। কখনো কখনো তারা সঙ্গিনী এবং স্ত্রী অ্যালিগেটরদের গন্ধ দিয়ে চিহ্নিত করা প্রজনন ও বাসা বাঁধার জায়গার ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য অন্যদের দিকে হিসহিস ও গর্জন করে। এরা বহুবিবাহকারী। বেশিরভাগ পুরুষ একটি স্ত্রী অ্যালিগেটরের সঙ্গে প্রজনন করে। ডিম ফোটার সময় স্ত্রী অ্যালিগেটররা ডিমখেকো প্রাণী থেকে বাসা রক্ষা করে, যতক্ষণ না আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের শুরুতে বাচ্চাগুলো বেরিয়ে আসে। বন্য পরিবেশে এরা ৩৫ থেকে ৫০ বছর বাঁচে। তবে বন্দি অবস্থায় ৭০ বছরেরও বেশি বাঁচতে পারে।