কাজের সঙ্গী ৫ জনপ্রিয় এআই টুল

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৫ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন টুল এখন ব্যক্তিগত ও পেশাগত কাজের গুরুত্বপূর্ণ সহকারী হয়ে উঠেছে। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়, এমন পাঁচটি জনপ্রিয় এআই টুল সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক।

চ্যাটজিপিটি : ওপেনএআইয়ের তৈরি এই এআই চ্যাটবটটি লেখা, তথ্য বিশ্লেষণ, নতুন ধারণা তৈরি, পড়াশোনা, কোডিং এবং ইমেইল বা রিপোর্টের খসড়া তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। জটিল বিষয়ও সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারে এটি।

গুগল জেমিনি : জিমেইল, গুগল ডকস ও ড্রাইভের মতো গুগলের বিভিন্ন সেবার সঙ্গে সমন্বয়ে কাজ করে। নথির সারসংক্ষেপ, তথ্য বিশ্লেষণ, লেখার আইডিয়া তৈরি এবং ছবি তৈরির মতো কাজেও এটি কার্যকর।

মাইক্রোসফট কোপাইলট : ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারকারীদের জন্য এটি দক্ষ সহকারী। রিপোর্ট তৈরি, ডেটা বিশ্লেষণ, প্রেজেন্টেশন প্রস্তুত এবং মিটিংয়ের সারাংশ তৈরিতে সময় বাঁচায়।

ক্লদ : অ্যানথ্রোপিকের তৈরি এই টুলটি বড় নথি, গবেষণাপত্র ও দীর্ঘ লেখার বিশ্লেষণ, সম্পাদনা এবং সারসংক্ষেপ তৈরিতে বিশেষভাবে দক্ষ। গবেষক, শিক্ষার্থী ও লেখকদের জন্য এটি উপযোগী।

পারপ্লেক্সিটি এআই : দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য খুঁজে বের করার জন্য পরিচিত। এটি শুধু লিংক নয়, বিভিন্ন উৎস বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক উত্তর দেয়। তথ্য যাচাই, গবেষণা এবং সাম্প্রতিক বিষয় বোঝার ক্ষেত্রেও এটি বেশ কার্যকর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত