ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরামে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। এসময় আম, কাঁঠাল, আমলকি, আনারসহ হরেক রকমের ফলে জমে উঠে উৎসব। 

যশোর সাংবাদিক ফোরামের আহবায়ক ও জিটিভির বিশেষ প্রতিনিধি মাহমুদ সোহেলের সভাপতিত্বে এবং সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক ও সংগঠনটির সদস্য সচিব নাজিম উদ দৌলা সাদির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, বাংলাদেশ সংবাদ সংস্থা'র (বাসস) সিটি এডিটর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী এবং জ্যেষ্ঠ সাংবাদিক রাশেদুল ইসলাম, ফল উৎসব কমিটির আহবায়ক ও ডিআরইউ'র সাবেক কল্যান সম্পাদক তানভীর আহমেদ, সদস্য সচিব হাসান ওয়ালীসহ শতাধিক সাংবাদিক।

অনুষ্ঠানে ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল বলেন, আমাদের প্রাণের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম। আমাদের যে যাত্রা তা দুর্বার গতিতে এগিয়ে যাক। ঢাকায় সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে যশোর থেকে আসা নবীনরা আসলে অভিভাবকহীন থাকবে না। রাষ্ট্রীয় কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সবাইকে আহবান করেন তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী বলেন, আমাদের এ পথচলা সুন্দর হোক। একে অপরের পাশে দাঁড়ানোসহ সকলের মধ্যে সুসম্পর্ক বন্ধন গড়ে উঠুঁক। এছাড়া বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে সরকার ও যশোরের সাংবাদিকদের অতি দ্রুত একটি মতবিনিময় সভার পরামর্শ দেন নোমানী।

সভাপতির বক্তব্যে যশোর সাংবাদিক ফোরামের আহবায়ক মাহমুদ সোহেল সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আগামীতে ইতিবাচক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে যশোরে সাংবাদিক ফোরাম, ঢাকার যুগ্ম আহবায়ক খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, আহবায়ক সদস্য সাইফুল ইসলাম, রকি আহমেদ, এফএ সাহেদ, মুতাসিম বিল্লাহ, জয়নাল আবেদীন, রুমান হাসান তামিম, পলিয়ার ওয়াহিদ, ফয়সাল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।