রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম

রাজধানীর হাজারীবাগে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাজারীবাগের একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের তথ্য জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত