প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বিএমজেপির সাংগঠনিক মতবিনিময় সভা

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম

আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও তৃণমূলভিত্তিক করার লক্ষ্যে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর মেরুল বাড্ডার মডেল টাউন মোড়ে অবস্থিত দলের মহাসচিব দিলীপ কুমার দাস এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, "নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও অধিকারবঞ্চিত মানুষ মাত্রই মাইনরিটি"—এই দর্শনকে ধারণ করেই বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) এগিয়ে চলছে।

দলের সম্মানিত সভাপতি সুকৃতি কুমার মণ্ডল, বিপ্লবী মহাসচিব দিলীপ কুমার দাস সহ সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ও দিকনির্দেশনায় দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা কমিটি গঠন ও পুনর্গঠন, পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় নেতাকর্মীদের মতামত গ্রহণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত