ধীমনের নায়িকা এবার সন্ধ্যা

বাংলাদেশে নির্মিত প্রথম ইংরেজি চলচ্চিত্র ‘ডট’-এর সাফল্যের পর নতুন চলচ্চিত্রের কাজ শুরু করছেন প্রযোজক, পরিচালক ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন। ইংরেজি এই ছবিটি শুধু দেশটির দর্শকদের কাছেই নয়, যুক্তরাষ্ট্রে ও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। লুক, পরিমিত অভিনয় ও ইংরজিতে সংলাপ বলার ভিন্নধর্মী ভঙ্গিতে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। 

সেই প্রশংসার প্রতিফলন মিলেছে যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমের রিভিউতেও, যেখানে ধীমনের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরই মধ্যে এসেছে নতুন খবর। ‘গোয়েন্দা’ নামে নতুন একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন এই নায়ক। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন  তিনি। যদিও প্রজেক্টটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। 

তবে সূত্রের খবর, ইতোমধ্যে এর শুটিং শুরু হয়েছে। এই প্রজেক্টে ধীমনের বিপরীতে অভিনয় করছেন নবাগতা সন্ধ্যা। এটি প্রযোজনা করছে এক্সেল এন্টারেটেইনমেন্ট বিডি।