হলিউডের রোমান্টিক কমেডি সিনেমা ‘১৩ গোয়িং অন ৩০’ আজও দর্শকদের কাছে নস্টালজিয়ার আরেক নাম। এক কিশোরীর হঠাৎ প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার জাদুকরি গল্প নিয়ে নির্মিত সিনেমাটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল। ২০ বছর পর সেই বহুল আলোচিত সিনেমাই নতুন আঙ্গিকে ফিরছে নেটফ্লিক্সে। এই রিবুটের বড় চমক হিসেবে থাকছেন হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা।
জানা গেছে, নতুন এই সিনেমায় জেসিকার সঙ্গে অভিনয় করছেন এমিলি ব্যাডার, লোগান লারম্যান ও অ্যাডেলিন রুডলফ। তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন কিংবা মূল গল্পে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে এখনই কিছু জানাননি নির্মাতারা।
২০০৪ সালে কলাম্বিয়া পিকচার্সের ব্যানারে মুক্তি পাওয়া ‘১৩ গোয়িং অন ৩০’ পরিচালনা করেছিলেন গ্যারি উইনিক। ছবির গল্প আবর্তিত হয়েছিল ১৩ বছর বয়সী জেনা রিঙ্ককে ঘিরে। এক জাদুকরি ঘটনার পর সে হঠাৎ ৩০ বছর বয়সী নারীর জীবনে প্রবেশ করে। নতুন সেই বাস্তবতায় নিজের স্বপ্ন, সম্পর্ক এবং বড় হয়ে ওঠার প্রকৃত অর্থ আবিষ্কার করতে থাকে জেনা। জেনিফার গার্নার ও মার্ক রাফালোর প্রাণবন্ত রসায়ন ছবিটিকে রোমান্টিক কমেডি ঘরানার অন্যতম স্মরণীয় সিনেমায় পরিণত করে। বক্স অফিসেও ছবিটি দারুণ সফল হয়।
সামাজিক মাধ্যমে এখনও ছবিটির বিভিন্ন দৃশ্য, সংলাপ এবং নাচের মুহূর্ত এ প্রজন্মের দর্শকদের মধ্যে সমানভাবে জনপ্রিয়। এমনকি সম্প্রতি ছবিটির গল্প অবলম্বনে একটি মিউজিক্যাল মঞ্চ প্রযোজনাও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
এবারের রিবুটে জেনিফার গার্নার অভিনয় না করলেও নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন। ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেসে ছবিটির শুটিং শুরু হয়েছে। নতুন সংস্করণটি পরিচালনা করছেন ব্রেট হ্যালি। রোমান্টিক কমেডি ঘরানায় দীর্ঘদিন পর জেসিকা অ্যালবার প্রত্যাবর্তন এবং জনপ্রিয় একটি সিনেমার নতুন নির্মাণ।
প্রথমবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় পাকিস্তান
ভালুকার এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ
নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি
ক্রীড়া ফেডারেশনগুলোতে নতুন কমিটি নিয়ে বিতর্কের ঝড়!