যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আগামী ৫ বছরে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং সারা দেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করবে সরকার। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতায় গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে ওসমানী সিটি স্টেডিয়ামে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি আয়োজিত বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রমে আগামীতে নতুন কুড়ি স্পোর্টস টুর্নামেন্ট যুক্ত করা হবে। এরই মধ্যে খেলার মাঠের জন্য প্রতি ইউনিয়নে ৮ বিঘা করে জমি চেয়ে ৩০০ এমপিকে চিঠি দেওয়া হয়েছে। আগামী ৫ বছর পর প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ হবে। সারা দেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ করা হবে। পর্যায়ক্রমে ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ হবে।