পাবনায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ এএম

পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপারে একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে মধ্যরাতের পরও না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে গতকাল বিকেলে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে গলাকাটা মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। আতাইকুলা থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আব্দুস শুকুরের গলাকাটা লাশ উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত