বুড়িগঙ্গা থেকে পুলিশের সাবেক ডিআইজির ছেলের লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ রহমানের ডগের সামনে বুড়িগঙ্গা নদীর মাঝ থেকে একটি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌপুলিশ থানা। তবে একটি সূত্র বলছে, অজ্ঞাত লাশটি পুলিশের সাবেক ডিআইজি আনিসুর রহমানের ছোট ছেলে মেহেদী হাসান উৎসর।

বুধবার (২২ জুলাই) রাতে আনিসুর রহমানের বড় ছেলে আহনাফ দেশ রূপান্তরের বলেন, ওই লাশ তার ছোট ভাই উৎসের। এ বিষয়ে পুলিশের সাথে কথা বলছি। পরে বিস্তারিত জানানো হবে। 

এদিকে সদরঘাট নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, জাতীয় জরুরী সেবা-৯৯৯-এর কল পেয়ে বুধবার দুপুর ১২টার দিকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন তার পরিচয় নিশ্চত হতে পারিনি।

জানা গেছে, ওই ঘটনায় সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন আহনাফ। এতে বলা হয়, গত ১৮ জুলাই রাত ২টার দিকে বাসা থেকে বের হয় ইমাম মেহেদী। এ সময় তার গায়ে সবুজ গেঞ্জি এবং পরনে কালো ট্রাউজার ছিল। ভোর সাড়ে ৫টার দিকে ইমাম মেহেদীর ফোনে কল করলে একজন লোক ফোন ধরে, তিনি জানান মোবাইল সাভার ব্যাংকটাউন ব্রিজের উপরে পাওয়া গেছে।

একটি সূত্রে জানা গেছে, ডিআইজি আনিসুর রহমান ২০০৪–২০০৫ সালে পুলিশের চাকরি থেকে অবসরে যান। এরপর ২০১০ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সাভার রাজ ফুলবাড়িয়া এলাকার এডভান্স পুলিশ টাউনে থাকেন পরিবারটি।

উদ্ধার হওয়া লাশের গায়ে সবুজ গেঞ্জি ও পরনে কালো ট্রাউজার রয়েছে। এদিকে বাসায় থাকা ইমাম মেহেদীর গেঞ্জির একটি ব্র্যান্ডও মিলে যায়। ১৮ জুলাই নিখোঁজের পর তার মোবাইল বাসার এলাকায় পাওয়া যায়। আর লাশ চারদিন পর কেরাণীগঞ্জ বুড়িগঙ্গা পাওয়ার ঘটনায় সাভার ঘটনায় এডভান্স পুলিশ টাউনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় সাভার থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।