নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর পুনরায় আরোপিত নৌ-অবরোধ কড়াকড়িভাবে কার্যকর করতে মার্কিন সামরিক বাহিনী ৯টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে এবং একটি জাহাজকে অচল (অকার্যকর) করে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে

বুধবার সেন্টকম জানায়, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ পুরোপুরি কার্যকর করতে ২২ জুলাই পর্যন্ত এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ১৪ জুলাই থেকে আবারও এই অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে টানা ১১তম রাতের সামরিক অভিযান শেষ করেছে মার্কিন বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উত্তেজনা আরও বেড়েছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ইরান আবার হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাবে।