আলিয়া ভাটের নিন্দা

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বলিউড তারকা আলিয়া ভাট। শিক্ষার্থীদের সাহস ও লড়াইকে সমর্থন জানিয়ে আলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, সাম্প্রতিক ঘটনাগুলো তার হৃদয় ভেঙে দিয়েছে। শিক্ষার্থীরা দেশ গড়ার কারিগর উল্লেখ করে তাদের ন্যায়সংগত দাবির পাশে থাকার আহ্বান জানান তিনি।

এর আগে সালমান খানও শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তরুণদের এই প্রতিবাদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে অভিহিত করেন।