বর্তমান সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয় করেছেন নতুন নাটক ‘যতেœ থেকো’-তে। ইশতিয়াক আহমেদের রচনায়, মোহন আহমেদের পরিচালনায় নাটকে তার বিপরীতে দেখা গেছে ইয়াশ রোহানকে। নাটকটিতে আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপু। সম্প্রতি ইউটিউবে এটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়েছে। নাটকটির গল্প ও নির্মাণশৈলী নিয়ে বেশ আশাবাদী কেয়া পায়েলে। এর আগে ইয়াশ রোহানের সঙ্গে ‘মনে রেখো আমায়’, ‘তোমায় বলা হয়নি’ ও ‘মায়াবী’সহ বেশ কিছু নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি।
এদিকে ওটিটি মাধ্যমেও নজর কাড়ছেন এই অভিনেত্রী। আরিফিন শুভর বিপরীতে জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাকে। কাজের ধারাবাহিকতায় ভবিষ্যতে বড় পর্দায় নিজেকে আরও বড় পরিসরে মেলে ধরার ইচ্ছা রয়েছে বলে জানান এই অভিনেত্রী।