শিল্পকলায় আজ

রুনা লায়লার একক সংগীতসন্ধ্যা

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮:৩৩ এএম

সংগীতজীবনের দীর্ঘ ছয় দশকের পথচলায় প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে একক সংগীত পরিবেশন করতে যাচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। একই আয়োজনে উপমহাদেশের এই প্রখ্যাত শিল্পীকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় ‘রুনা লায়লা’ শীর্ষক এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তবে শুধু সুরের মূর্ছনা আর সম্মাননাতেই সীমাবদ্ধ থাকছে না এই আয়োজন; জড়িয়ে আছে গভীর মানবতা। শিল্পকলা একাডেমি জানিয়েছে, টিকিট বিক্রির পুরো অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে বন্যার্তদের সহায়তায়। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে  ২০০০, ৩০০০ ও ৫০০০ টাকা। শিল্পকলার প্রশাসনিক ভবন থেকে সংগ্রহ করা যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ডা. জাহেদ উর রহমান। সচিব কানিজ মওলার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত