কুষ্টিয়ার দৌলতপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুুরে সামিরুল শাহ (৬০) নামে এক বৃদ্ধ চা দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশের একটি মাচাংয়ের ওপর মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। চা দোকানি সামিরুল তেকালা পশ্চিমপাড়া এলাকার মৃত বিছার উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, সকালে ঘটনাস্থলে ওই বৃদ্ধের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পেরণ করে।

ওই ব্যক্তির শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাত জখমের চিহ্ন রয়েছে। তবে ঠিক কি কারণে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার তদন্ত করছে পুলিশ।