কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা 

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশ ভু-খন্ডে পুশইনের চেষ্টাকে প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 

বিজিবি সূত্রে জানায়, শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে ৪৭ বিজিবির অধীনস্থ জয়পুর বিওপির নিকটস্থ ১৫২/১-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় ১৪৬ বিএসএফ’র চর মেঘনা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতনামা ৮ জন যাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন মহিলা ও ২ জন ট্রান্সজেন্ডারকে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। 

এ সময় সেখানে বিজিবির টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং অনুপ্রবেশে চেষ্টাকালে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। পরবর্তীতে বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের মুখে তারা পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা সক্ষম হয় বিজিবি। 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-র অধিনায়ক লে: কর্ণেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত